:আমায় একটা দুপুরবেলা চুরি করে এনে দিবি?
: মাথাটা কি একেবারেই গেছে তোর? দুপুরবেলা ...সে তো রোজ আসে ।
না চাইতেই আসে । না ডাকলে ও আসে।অনাদৃত..তাও আসে।
: আর আমার ছাদের ঘরের মুখ ভারি করা ঝিরঝিরে সেই দুপুরবেলা?
: ও তাই বল..মিলম্যান ন হকিন্স...আর ইলেকট্রন অ্যাভাল্যাঞ্চ ?
:অথবা আমার বুকের নিচে বালিশ , বৃষ্টি ভেজা গাল ,ঠোঁট আর চোখ?দিস্তাখাতার স্তূপের মাঝে উঁকিঝুকি সুকান্ত।
: হ্যাঁ .....বৃষ্টি বলতে মনে পড়ল.. ম্যাচ টা কিভাবে নষ্ট হল...সচিনের সেঞ্চুরি।
:পাশের বাড়ির কাঠ টগড়ের গাছে চুপচুপে দিগ্ভ্রান্ত সেই কাক টাকে মনে পড়ে?
: ওই গাছের নিচেই তো সাইকেল টা ভিজেছিল বেমালুম
: আর তোর জানলার কোনে চুল ভিজিয়ে সিগারেটে সুখটান....তেরচা চোখে রেলিশ করা আমার ভালোলাগা..
: এবং?
: এবং একগুচ্ছো না বলা কথা বুঝবার আকুলতা..সারে তিনটের শেষ দুপুর বেলা।
.......মিলিত দীঘর্শ্বাস....
বি: দ্র: সিগারেট স্মোকিং ইস ইনজুরিয়াস টু হেল্থ।
No comments:
Post a Comment