Thursday, September 3, 2015

আজ হইচই বড় বেশী
সারসার দোকানে পালেপালে লোক
এটা চাই..ওটা চাই...
কলকল ছুটছে কথার স্রোত
সংসার-সিরিয়াল-ল্যাং মারা -ফুটবল
কমবেশী মাঝারি বেঁটে।
বেয়াদপ অটোর রেষারেষির মাঝে 
বেড়িয়ে হাত পা , 
বিপদসীমা অনেকটা পাড় করে !
দু নম্বর গেট থেকে আসছে পঙ্গপাল
ডানায় অবিরাম তীক্ষ্ণ তাড়াহুড়ো
গন্তব্য আলাদা,হরেদড়ে ভবিষ্যৎ একটাই.....
কোথাও হয়তো শিক্ষানবিশ চালকের
হেচ্কা ব্রেকে পা..অপ্রস্তুত ,ভ্যাবাচ্যাকা
"দাদা...কন্ট্রোলটা এখানেও দরকার বইকি...."
পচে যাওয়া বাতাসে উড়ছে নিকোটিন ,
মূহুতর্ে ফুরাচ্ছে কেটলি কেটলি চা।
দূরে বহুতলের পনেরো তলায় আজই হয়তো 
বসে যাবে স্লাইডিং জানলার কাঁচ,
কংক্রীটের স্বপ্ন তৈরী হবে শয়ে শয়ে।
হাসপাতালের জন্য উৎকন্ঠ কিছু লোক,
ফ্যালফ্যালে তাদের চোখ  ভাবছে ....
ভাবছে ....."ভগবান আছে না নেই".....আর
চৌমাথায় রবীন্দ্রনাথ নিয়মমাফিক রঙ বদলাচ্ছেন
সবুজ-লাল-সবুজ-লাল॥

এরই মাঝে অভিমানী সূয্যিটা 
অনেক জাড়িজুড়ি করেও
হাইফাই প্রেমিকের মন পেল না.....
তবু....তবু কালও সে আশা ছাড়বে না....
আবার ও আসবে এ পাড়ায় ...নানা আছিলায় ॥

Saturday, August 1, 2015

আমার মামার বাড়ির উঠোন পেড়িয়ে,
নুড়ি কাকড়ের রাস্তা বয়ে ,
খানিকটা আগোছালো হেঁটে ...
যেখানে শেষ হয়েছে গন্তব্য,
সেখানে ঠায় দাড়িয়ে আছে সে।

বয়স কত হল?
কটা গাঁটে মোচর ধরেছে?
কত গুলোই বা যুগসন্ধি দেখা হয়ে গেলো
হিসাব নিকাশ নেই..
যতদুর আকাশে চোখ যায়
তার চেয়েও আরও খানিকটা বেশি
পৌঁছে গেছে সে।
দিনের বেলা গরু ছাগল চড়ে,
বাতাস বুঝি সুড়ঙ্গ কেটে
ভেদ করতে চায় নৃগুড় সত্যি....
ছেলেপুলের দল সাইকেলে আসে যায়
খুচরো নেশা সস্তা প্রেমের বুলি ওড়ায়।
এক সুখী কাঠবেড়ালি কোটড় থেকে
লুকোচুরি খেলে.. ......

এরপর রাত হলে সবাই যখন
নিজের লোকের আশ্রয় পায়
আমি জানলা দিয়ে দেখি
পৃথিবী ক্রমে ক্রমে দূরে সরে যায় ওর
যে সবুজ গুলো গলায় গলায় 
জড়িয়ে ছিল বলে ভুল হয়
তারা তফাৎ যায়
রাস্তা ছোটে উল্টোদিকে
ছোটছোট মানুষের খুপড়ি গুলো
ঘাপটি মেরে পড়ে থাকে
যেন কিছুই হয়নি
আরও রাত বাড়লে দেখি
যে ডালের শেষ পাতাটা আমার চোখ 
নাগাল পায়না
তাকে ছুঁয়েছে রুপোলি চাঁদ
চিক্চিক্ করছে ওর বুকের কনাকনা সবুজ
প্রতিটা শিরা ঊপশিরার জাল কিলবিল করে উঠে
প্রমাণ দিচ্ছে জীবনের...দেখি আষ্টেপিষ্টে বাঁধা প্রাণ
ঠিক যেমন জড়িয়ে আছে আমার হৃৎপিণ্ডে !

এভাবেই একলা দাড়িয়ে ও,
নিবিড়ে ভেজে একাকীত্বে.......দিনদিন প্রতিদিন।



Saturday, May 16, 2015

গনগনে রোদ
চড়ছে পারদ
প্যাঁচপ্যাঁচে ঘাম
Ac'র ব্যারাম
ক্লান্তির দিন ...
ফুরানো কঠিন
এরই মাঝে সে
রূপ ঢেলেছে
পিচ রাস্তায়
পাড়ায় পাড়ায়
একঝাক হাসি
কমলা বাতাসি
ওই কৃষ্ণচূড়ায়
 চোখ ভিজে যায় !

 

Thursday, April 30, 2015

Ami khushi. Roj surjodoy theke porer din surjodoy hoar sesh muhurto porjonto ami byasto.ami poripurno sudhu kichu katachera ache jaa bhorche bhorbe korche,asamapto anontokal dhore.Athoba bhore gele abar kobe khato hobe bole.
Ami duhat tule dariye achi... achhiiiii achhiiiiii.. sare sare. doledole. jeno ration er dokaner samne akul arti sesher bikele. Ar kotokhon? bhoi bhoi thaki kobe kakhan kibhabe somoy kharap hole upre debe somule sopate.
Ami sundori. Amay jatne sajiyeche k...eu. Ghas mati diye , jol sapte .bhanga chora adhunikota diye. Khuchro khucho radha keshto ghurche edik odik ei sokaleo. Haa kore bose achi ami kobe puropuri promodbihar hobo.
Ami eii shohorer bahu protikhitto sapno. Dokhin theke madhyo hoye uttor diye sohortoli ke amar chakay badhar sapno. Kintu eki ? Spiderman (athoba woman) er movie-er moto amio jhotka tane theme gechi .. ki jani keu buk diye atkabe kina !! niriho asohay prangulo.
Ami choto khato ekta roth.amar dui kan diye furfure haoa khela korche. Mridumando gaan sunchi ami. Amar jibone dukkho nei.
Ami kerani. Eii office dhuklam.
একটা কবিতার জন্য পৃথিবী বদলে যেতে পারে
অথবা একটা জীবন কবিতা হয়ে উঠতে পারে সবার অলক্ষে...
স্বগর্ের খোঁজে দিনগুলো সব কখন মৃত্যু হয়ে গেছে
মৃত্যু তবুও সদপর্ে বলে
আমাকে বরণ কর..আমিই স্বগর্ দেবো ।

Sunday, February 8, 2015

এক দুপুরবেলা

:আমায় একটা দুপুরবেলা চুরি করে এনে দিবি?
: মাথাটা কি একেবারেই গেছে তোর? দুপুরবেলা ...সে তো রোজ আসে ।
না চাইতেই আসে । না ডাকলে ও আসে।অনাদৃত..তাও আসে।
: আর আমার ছাদের ঘরের মুখ ভারি করা ঝিরঝিরে সেই দুপুরবেলা?
: ও তাই বল..মিলম্যান ন হকিন্স...আর ইলেকট্রন অ্যাভাল্যাঞ্চ ?
:অথবা আমার বুকের নিচে বালিশ , বৃষ্টি ভেজা গাল ,ঠোঁট আর চোখ?দিস্তাখাতার স্তূপের মাঝে উঁকিঝুকি সুকান্ত।
: হ্যাঁ .....বৃষ্টি বলতে মনে পড়ল.. ম্যাচ টা কিভাবে নষ্ট হল...সচিনের সেঞ্চুরি।
:পাশের বাড়ির কাঠ টগড়ের গাছে চুপচুপে দিগ্ভ্রান্ত সেই কাক টাকে মনে পড়ে?
: ওই গাছের নিচেই তো সাইকেল টা ভিজেছিল বেমালুম
: আর তোর জানলার কোনে চুল ভিজিয়ে সিগারেটে সুখটান....তেরচা চোখে রেলিশ করা আমার ভালোলাগা..
: এবং?
:  এবং একগুচ্ছো না বলা কথা বুঝবার আকুলতা..সারে তিনটের শেষ দুপুর বেলা।
.......মিলিত দীঘর্শ্বাস....
বি: দ্র: সিগারেট স্মোকিং ইস ইনজুরিয়াস টু হেল্থ।

Tuesday, January 6, 2015

Soisob

kal bikele hothat akash kalo kore elo jhor. dhulo jhor shanto kore akash er chokh chhapiye namlo brishti.. kolkatar buke. baranday dariye mukh bhar kora akasher dike takiye narkel gacher paglamo dekhte dekhte mone porlo choto belar katha.Gorom er chutite jetam desher bari..bone badare chorte :-). sei gorom er bikele asto kaloisakhi.uthon er aam gach ta ki prochondo asthir takhan.tiner chhad e topa top jhore porto kochi sobuj aam.bhai bonera jhuri niye aam kurate kurate kuriyechi shoisob..ar kuchi kuchi tukro tukro sheel.thik jeno golpo taina!!