Thursday, January 28, 2016



সে যাই যাই করেও গেলো না,
মুখ ভার করে, ঘন কুয়াশার মত
লেপ্টে থাকল গায়ের সাথে।
আগে তার আবেগের তীব্রতা গায়ে শিহরণ জাগাতো,
আজ এই অকারণ বাড়াবাড়ি গলা বসিয়ে দেয়,
শ্বাস নিতে বাঁধে।
যে রঙবাহারি পোশাক পরেছিলাম একসময় প্রাণের স্ফূতর্িতে
এখন আবার পাট ভেঙে নামল ,তার মন রাখতে।
সে তো আর ফুরফুরে মেজাজের নেই যে আমায় ঝলমলে সকাল
উপহার দিতো,
আজ সে শুধুই ম্যাজম্যাজে গরিমসি কথা বলে।
যাকে চেয়েছি এতদিন মন থেকে ..
শহর থেকে পাহাড় ..পাহাড় থেকে বনে খুজেছি হন্যে হয়ে
আজ সে জেঁকে বসেছে অযাচিত...


আজ মনে হয় সে চলে গেলেই ভালো!

No comments:

Post a Comment